August 23, 2026, 6:28 am

ইনজুরিতে পড়ে কাঁদলেন নেইমার

ইনজুরিতে পড়ে কাঁদলেন নেইমার

লিগ ওয়ানে অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন পিএসজি স্ট্রাইকার নেইমার। আহত হয়ে মাঠ ছাড়ার সময় দু’হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙ্গে পড়েন ব্রাজিলিয়ান তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ের পর লিগ ওয়ানে অলিম্পিক লিওঁর মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচের একেবারে শেষদিকে নেইমারকে বাজেভাবে ট্যাকল করেন মেন্দেজ।

রেফারি ভিএআরের সাহায্য নিয়ে মেন্দেজকে লাল কার্ড দেখালে দশ জনের দলে পরিণত হয় লিওঁ। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে যায়। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় নেইমারকে। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন নেইমার।

ফরাসী গণমাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, প্রাথমিক টেস্টে অ্যাঙ্কলের লিগামেন্টে কোন ইনজুরি ধরা পড়েনি নেইমারের। তবে এখনো কয়েকটি টেস্টের রিপোর্ট আসেনি। চিকিৎসকরা আশঙ্কা করছেন, তার হাড়ে চিড় ধরা পড়তে পারে। সেক্ষেত্রে বেশকিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে।

নেইমার ছিটকে গেলে বেশ বিপদেই পড়তে হবে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টদেরকে। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান তারকা। আসরে সবশেষ ৩ ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে দলের সেরা তারকাকে না পেলে বিপদে পড়তে হবে ফরাসী ক্লাবটিকে, সেটি বলার অপেক্ষা রাখেনা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com