April 19, 2026, 2:26 pm

নভেম্বরেও কমেছে ডিএসই’র রাজস্ব আয়

নভেম্বরেও কমেছে ডিএসই’র রাজস্ব আয়

নভেম্বর মাসেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় কমেছে। এর ফলে সেপ্টেম্বর মাসের পর অক্টোবর ও নভেম্বর টানা দুইমাস ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে।

তথ্যমতে, ডিএসই থেকে নভেম্বর মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬২২ টাকা। এর আগের মাস অক্টোবরে আদায় হয়েছিল ২১ কোটি ৬২ লাখ টাকা।

অর্থাৎ অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে ৩ কোটি টাকার বেশি। তার আগের মাস সেপ্টেম্বরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ২৭ কোটি ৪৯ লাখ টাকা।

চলতি বছরের নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৮৭ লাখ ৪১ হাজার ৬৮৪ টাকা।

এর আগের মাস অক্টোবরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪১৩ টাকার রাজস্ব আদায় হয়েছিলো। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছিল ৪ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৬৭ টাকা।

তার আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫০২ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com