May 1, 2026, 5:36 pm
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ১৬ ঘণ্টা পর আগুন লাগে মোহাম্মদপুর বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায়। সেটা নিভৃতে নিভতেই ১০ ঘন্টার ব্যবধানে আগুন লাগে মিরপুরের কালশীর একটি বস্তিতে। হটাৎ রাজধানীতে এমন তিন জায়গায় আগুনের ঘটনায় শঙ্কিত রাজধানীবাসী।
প্রতিবছর শীত আসলেই যেন ভয়ানক এই আগুন জেগে ওঠে আর নিস্ব করে দেয় কিছু মানুষকে। এর আগে বনানীর এফআর টাওয়ার, পুরান ঢাকার চুড়ি হাট্টা বা নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষকে হতবাক করে দেয়। নিঃস্ব করে দেয় কিছু মানুষকে। কেউ হারায় সম্পদ আর কেউ হারায় স্বজন।
সোমবার রাত ১২ টার কিছু আগে আগুন লাগে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে। প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে কাজ করেন স্থানীয়রা।
সেখানে এতটাই অতর্কিতে আগুন লাগে যে, দোকান বা ঘর থেকে তেমন কোনো মালামাল সরাতে পারেননি কেউ। এর আগে ২০১৬ সালে সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক বাড়িঘর পুড়ে যায়।
এর পর মঙ্গলবার বিকাল সোয়া চারটায় আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বিহারী পট্টিতে আগুন লাগার ১০ ঘন্টা পর রাত ২ টায় আগুন লাগে রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
বিজনেস নিউজ/এমআরএম