June 9, 2026, 2:45 am

সাইফউদ্দিন – সাকিব মুখোমুখি আজ

সাইফউদ্দিন – সাকিব মুখোমুখি আজ

ক্রিকেট ক্যারিয়ার শুরুর আগে থেকেই সাকিব আল হাসানকে আদর্শ মানেন মোহাম্মদ সাইফউদ্দিন। গায়েও দিতেন তাঁর ‘৭৫’ নম্বর জার্সি। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর যদিও সেটা বদলে গেছে। পঁচাত্তর থেকে বদলে চুয়াত্তর হয়েছে। নিজের ক্রিকেট জীবনের সেই আদর্শের এখন সতীর্থ সাইফউদ্দিন। নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেটে দুজন নামেন একসঙ্গে।

করোনা মহামারি সময় সাকিব আল হাসানকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সাইফউদ্দিন। যেটি গ্রহণও করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু তখন লক ডাউনে ঘরবন্দী সবাই। সাকিব আল হাসানও আইসিসি কতৃক নিষিদ্ধ। সম্প্রতি সেটি উঠে যাওয়ার পর আবারও অনুশীলনে ফিরেন তিনি। সামনেই কর্পোরেট লিগ দিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে মাঠে নামবেন সাকিব। তার আগেই সাইফউদ্দিনের চ্যালেঞ্জ গ্রহন করবেন সাকিব। আর সেটি হবে সোমবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সাইফউদ্দিন নিজেই। তার দুই ওভারে সাকিবকে নিতে হবে ২২ রান।

ফেসবুকে সাইফউদ্দিন লিখেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল সাকিব ভাই এর সাথে দুই ওভারে 22 রান এর চ্যালেঞ্জ ম্যাচটা কাল খেলব । দোয়া করবেন সবাই আমার জন্য। 75 vs 74′

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com