April 19, 2026, 2:44 pm

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রোববার (২৫ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল  ৩২ পয়সা।

এদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৯৩ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ০৬ পয়সা।

গত ৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৮০ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিলো ১৫ টাকা ৬৮ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com