April 29, 2026, 11:13 pm

সোনালী পেপারের লভ্যাংশ ঘোষণা

সোনালী পেপারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩.৮১ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৭.৮৮ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৩৩৬.৯০ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪.৬৪ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৮০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট র্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com