October 25, 2026, 6:01 pm

ধোনি-গিলক্রিস্টদের ছাড়িয়ে ইতিহাস গড়লেন কামরান আকমল

ধোনি-গিলক্রিস্টদের ছাড়িয়ে ইতিহাস গড়লেন কামরান আকমল

গত বছর ব্যাট হাতে অনন্য রেকর্ড গড়েন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ৬৫৩ রান সংগ্রহ করেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে এত বেশি সেঞ্চুরি আর কারও নেই। তিনিই প্রথম এশিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান, যার সংগ্রহে রয়েছে ৩১টি শতরান।

এবার উইকেটের পেছনে থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি অনন্য কীর্তি গড়লেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই পাক তারকা।

মহেন্দ্র সিং ধোনি বা অ্যাডাম গিলক্রিস্টদের মতো উইকেটরক্ষকদেরও ছাড়িয়ে ইতিহাস গড়লেন কামরান।

বিশ্বে প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ স্টাম্পিংয়ের নজির গড়েছেন কামরান। পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাদার্ন পাঞ্জাব এবং সেন্ট্রাল পাঞ্জাবের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এমন কীর্তিতে কামরান আকমলের প্রশংসায় টুইট করেছে পাকিস্তান ক্রিকেট।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com