August 24, 2026, 5:05 am

মাশরাফির জন্মদিনে মুশফিক-তামিমের শুভেচ্ছা

মাশরাফির জন্মদিনে মুশফিক-তামিমের শুভেচ্ছা

মাশরাফি বিন মুর্তজার ৩৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালসহ তারকা ক্রিকেটাররা।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলেজন্মগ্রহণ করেন মাশরাফি। সোমবার ছিল তার৩৮তম জন্মদিন। জাতীয় দলের সাবেক এ সফল অধিনায়কের জন্মদিনেতার সতীর্থ, সাবেক তারকা ক্রিকেটার, কোচ, সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

মাশরাফির সম্মানে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই টুইট বার্তায় মাশরাফির ছবি পোস্ট করে ক্যাপশনে আইসিসি তুলে ধরেছে-বাংলাদেশি অধিনায়ক হিসেবে মাশরাফির সবচেয়ে বেশি ১১৭ ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯ উইকেট। ওয়ানডে সেরা বোলিং ৬/২৬।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন- শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন।

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ মাশরাফির সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসুবকে লিখেছেন- আমার প্রিয় একজন মানুষ, ভাই এবং একজন নেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! সব অনুপ্রেরণার জন্য মাশরাফি ভাইকে ধন্যবাদ।

জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস লিখেছেন- শুভ জন্মদিন ক্যাপ্টেন।

২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির।

একাধিকবার ইনজুরির পর মাঠের বাইরে চলে যাওয়ার পর আবার দারুণভাবে কামব্যাক করে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন মাশরাফি। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৩৬টি টেস্ট, ২২০টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে শিকার করেন ৩৯০ উইকেট। আর ব্যাট হাতে চারটি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ২ হাজার ৯৬১ রান।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও সফল মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে সর্বোচ্চ ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি। তার অধিনায়কত্বে সবেচেয়ে বেশি ৫০ ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। তার অধিনায়কত্বে টি-টোয়েন্টির ২৮ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পায় বাংলাদেশ। একমাত্র টেস্টে নেতৃত্ব দিয়ে জয় উপহার দেন তিনি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com