April 11, 2026, 2:47 pm
নন ব্যাংক আর্থিক খাতের হাতেগোনা কয়েকটি ভালো প্রতিষ্ঠানের একটি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। যেখানে পিপলস লিজিংয়ের খেলাপি ঋণ ৬০ শতাংশের উপরে, বিআইএফসির ৯৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রায় ৮০ শতাংশ; সেখানে আইডিএলসির খেলাপি ঋণ মাত্র ৩ শতাংশ।আর্থিক খাতের বর্তমান, ভবিষ্যৎ, বিশেষ করে খেলাপি ঋণ নিয়ন্ত্রণসহ চলমান করোনা এবং করোনা-পরবর্তী করণীয় নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন আইডিএলসি ফাইন্যান্সের এমডি আরিফ খান।
তিনি বলেন, ম্যানেজমেন্টের ওপর পরিচালনা পর্ষদের নিয়মবহির্ভূত এবং অনৈতিক হস্তক্ষেপই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অস্বাভাবিক খেলাপি ঋণের মূল কারণ। পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টে সুশাসনের চর্চা, খেলাপি ঋণের হার কম এবং সিদ্ধান্তের বিকেন্দ্রীকরণ আইডিএলসি ফাইন্যান্সকে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুটা হলেও আলাদা করে দিয়েছে। সব সময় চেষ্টা করি সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে। তবে আইডিএলসি আসলে কতখানি আলাদা সে বিচারের ভার গ্রাহকের ওপর ছেড়ে দেব।
আইডিএলসি আমানতকারীদের বিশ্বাস ধরে রাখার বিষয়ে তিনি বলেন, ‘সব ধরনের গ্রাহককে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করি। অনেক যাচাই বাছাই করে ঋণ দেয়া হয়। এ ক্ষেত্রে কেউ প্রভাবিত করতে পারে না।