May 25, 2026, 1:34 pm
একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে’ শ্লোগানকে সামনে রেখে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার দরাপ পুর স্পোর্টিং ক্লাবের সতেরো সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবটির একটি সভায় সভাপতি ইসমাইল হোসেন (রিয়াদ) এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বাবু। সহকারী সহ-সভাপতি নূর উদ্দিন নোমান। সাধারণ সম্পাদক নূরউজ্জামান বাপ্পি। সহকারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাফি। যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। সহকারী যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান রায়হান। সাংগঠনিক সম্পাদক এমরান হোসাইন অপু। সহকারী সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম (হাছান)। অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সহকারী আরিফুল ইসলাম (আরিফ)। প্রচার সম্পাদক খলিলুর রহমান বাপ্পি। সহকারী প্রচার সম্পাদক আল-আমিন ফাহিম। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাছান হিরন। সহকারী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফিরোজ ভূঞা। ধর্ম বিষয়ক সম্পাদক আকরাম হোসেন (আকরাম) এবং সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক আশ্রাফুল ইসলাম ইমন।
প্রচার সম্পাদক খলিলুর রহমান বাপ্পি এবং সহকারী প্রচার সম্পাদক আল-আমিন ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, স্পোর্টিং ক্লাব হলেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক কল্যাণ, শিক্ষায় অগ্রগতি ও সাহিত্যে অগ্রগতি সাধন এবং ক্রীড়া চর্চা ও ক্রীড়ার মান উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা ও সংস্কৃতির মান উন্নয়নই এই ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে বলে জানান ক্লাবটির নতুন কমিটির নেতৃবৃন্দ।