May 25, 2026, 1:44 pm

মরদেহ উদ্ধারে গিয়ে অবরুদ্ধ পুলিশ

মরদেহ উদ্ধারে গিয়ে অবরুদ্ধ পুলিশ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ীতে রবিউল বিশ্বাস নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যা ব্যক্তি তিনি পেশায় বিস্কুট ব্যবসায়ী ছিলেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে স্থানীয় মোনাই বিল থেকে তার মরদেহ উদ্ধারে গেলে পুলিশ সদস্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হয়। পুলিশ চলে যাওয়ার পর স্থানীয় একটি চক্র মোনাই বিলে যায়। এসময় একটি নৌকায় অবস্থানরত রবিউলসহ ৩-৪ জনকে তারা ধাওয়া করে। তখন যে যার মতো সাঁতরে নিরাপদে যেতে পারলেও রবিউল ওই সন্ত্রাসীদের কাছে ধরা পড়ে। তারা রবিউলকে পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করে।

এদিকে নিহত রবিউলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশের সহযোগিতায় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র রবিউলকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com