August 23, 2026, 7:06 am
গত ১২ ডিসেম্বর বাঁচা-মরার ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নিয়েছিল ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচেও তাই তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। দিনের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
গত ম্যাচে শারীরিক অসুস্থতার কারনে ফিল্ডিংয়ে নামেননি তামিম। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে গতকাল ফল নেগেটিভ আসে। তাই এই ম্যাচে খেলতে বাঁধা থাকছে না তাঁর। দুই দলই এই ম্যাচে কোন পরিবর্তন আনেনি। একই দল নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিতকারী ম্যাচে লড়বে রাজধানী ও বন্দরনগরীর দল দুটি।
আজকের ম্যাচে জয়ী দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফার ম্যাচে মুখোমুখি হবে।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সোহরাওয়ার্দী শুভ, মাহিদুল ইসলাম অঙ্কন।
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম।
বিজনেস নিউজ/ এসআর