May 25, 2026, 1:44 pm

পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলায় মাছ ধরার পর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর তিনটার দিকে সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলি আক্তার (১৩), সে চর হরিপুর গ্রামের হারুন মিয়ার মেয়ে। আফরোজা (১৪), সে তারাকান্দা উপজেলার মানিকদী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। মৃত দুই কিশোরীই চর হরিপুর জামিয়া ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সুত্র জানায়, সকাল বাড়ির সামনে বিলে দুই কিশোরী মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। এ সময় পুকুরের পাশে থাকা এক মহিলা ওই দুই কিশোরী ভেসে না উঠায় চিৎকার করলে আশপাশের লোকজন এসে প্রায় ১৫ মিনিট পানিতে খোঁজাখোঁজি করে দুই কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার।

স্থানীয় আলিমুল হাসান বলেন, মৃত আফরোজা তারাকান্দার রফিকুল ইসলামের মেয়ে। শিশুকালে আফরোজার মা মারা যাওয়ার পর থেকে নানার বাড়িতে থেকে চর হরিপুর জামিয়া ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করত।

৬ নং চর ঈশ্বরদিয়া পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা সেলিম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দুই পরিবারের কাছে হস্তান্তর করার পর দাফন সম্পন্য হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে দাফন করার জন্য প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com