August 27, 2026, 4:02 pm
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ও ঢাকা–১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, “আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।”
দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমানর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় জোট ও সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার অংশ হিসেবেই ববি হাজ্জাজকে এই ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ববি হাজ্জাজ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই সঙ্গে একজন লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ধৈর্য, সহিষ্ণুতা ও অহিংস রাজনীতির চর্চার কারণে তিনি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও জনপ্রিয়।
ববি হাজ্জাজ দেশের শীর্ষ ধনী ব্যবসায়ী প্রিন্স মূসা বিন শমসের-এর ছেলে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি-এর সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে দেশের শীর্ষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন।
ইএটি