July 12, 2026, 2:41 am

ঢাকার ৬ স্থানে আজ জনসভায় যোগ দেবেন তারেক রহমান

ঢাকার ৬ স্থানে আজ জনসভায় যোগ দেবেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানী ঢাকার ছয়টি নির্বাচনি আসনের জনসভায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার তিনি ঢাকায় নিজের নির্বাচনি এলাকাসহ আরও আটটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, লক্ষ্মীপুরে ওই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা এরই প্রমাণ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।

মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি আসনে ধারাবাহিকভাবে জনসভায় অংশ নেবেন। এর অংশ হিসেবে রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনের জনসভায় বক্তব্য দেবেন। ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে দুপুর ২টায়,ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ (মেট্রোরেল স্টেশনের পাশে) দুপুর ২টা ৪০ মিনিটে,ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়েদুপুর ৩টা ৩০ মিনিটে,ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০ মিনিটে,ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে।

এদিকে মাহদী আমিন আরও জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে বেলা ১১টায়,ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়,ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়,ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়,ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়,ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়,ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com