April 29, 2026, 7:12 am

করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট

করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট

প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারের করোনার হানা। আক্রান্ত হয়েছেন তার দুই ছেলে নায়ক বাপ্পারাজ ও সম্রাট।

দুজনেই রয়েছেন আইসোলেশনে। তবে তাদের মা খায়রুন্নেছা লক্ষ্মী নিরাপদ রয়েছেন।

এ বিষয়ে বাপ্পরাজ জানিয়েছেন ‘পুরো করোনা পরিস্থিতিতে তারা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে থেকেছেন। তারপরও কীভাবে কী হলো বুঝতে পারছেন না।

তার কথা, ‘করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন।

আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। আমাদের জন্য সবাই দোয়া দোয়া করবেন। ’

জানা গেছে, সপ্তাহখানেক আগে বাপ্পারাজ ও তার ছোট ভাই সম্রাট এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী আপাতত তার বোনের বাসায় রয়েছেন। সংক্রমণ না ছড়াতেই পরিবার থেকে আলাদা রাখা হয়েছে তাকে।

বিজনেস নিউজ /এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com