August 27, 2026, 6:33 pm

বিদেশিরা কেন ঘুরেফিরে বাংলাদেশেই আসে, প্রশ্ন কাদেরের

বিদেশিরা কেন ঘুরেফিরে বাংলাদেশেই আসে, প্রশ্ন কাদেরের

সমস্যাসঙ্কুল আরও দেশ থাকতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন বিদেশিদের আগ্রহ, তা বোধগম্য নয় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে।

তিনি বলেছেন, “এই বছর পৃথিবীতে মোট ২২টা দেশে ইলেকশন হবে। বাংলাদেশ কী এমন অপরাধী দেশ, যেখানে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ ঘুরেফিরে সবাই শুধু বাংলাদেশেই আসে। আমরা কি বিপদে পড়েছি?”

বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলোর তৎপর হয়ে ওঠার মধ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে একথা বলেন কাদের।

“তারা ঘুরে ফিরে এখানে আসে। নাইজার, সোমালিয়া, কঙ্গোর খবর নাই। ওইসব দেশে প্রতিদিন জেনারেলদের বলি হচ্ছে নিরীহ মানুষ। লক্ষ লক্ষ মানুষ রিফিউজি হচ্ছে। এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই।”

বাংলাদেশকে নিয়ে পশ্চিমাদের অবস্থানে ধোঁয়াশাচ্ছন্ন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “প্রথমে প্রশংসা করেছে শেখ হাসিনা মানবিক নেত্রী। জাতিসংঘ ও উন্নত দেশগুলো কি শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে? আজকে আমাদের বিবেক এসব প্রশ্নে উত্তর পায় না। বিশ্ব বিবেকের কাছে এসব প্রশ্নে কোনো জবাব নেই।”

বিএনপি ক্ষমতায় ফিরলে দেশে গণতন্ত্র হারিয়ে যাবে বলে দাবি করেন কাদের।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com