May 31, 2026, 3:09 pm

কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না

কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই।

আজ (বুধবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, সরকারের একজন বিএনপির নেতাদের কটাক্ষ করেছেন। আমি তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির কোনো নেতা ছোট নয়। বিএনপির এ নেতাকর্মীরাই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে।

সরকারকে সাবধান করে দিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ১০ দফা দাবি মেনে নেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, আমাদের সমাবেশের আগের রাতে (৯ ডিসেম্বর) আমাকে ও দলের মহাসচিবকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়ার পর তারা এতটাই ভীত-সন্ত্রস্ত ছিল যে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আপনারা কি সমাবেশ থেকে বসে পড়বেন?

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com