November 27, 2026, 3:33 am
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৯ ডিসেম্বর) সকালের দিকে স্থলভাগে প্রবেশের সময় মানদৌসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৯০এবং সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনি-রোববার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে।
ঘূর্ণিঝড় মানদৌসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরাত। মানদৌস আরবি ভাষার শব্দ, এর অর্থ হলো ভেলা।
তবে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে, এর প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না।
চলতি মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এটি দ্বিতীয় মৌসুমি ঝড়। এর আগে গত অক্টোবরে সৃষ্টি হওয়া সিত্রাং-এর কবলে পড়ে বাংলাদেশের উপকূল।
সূত্র : জি২৪ ঘণ্টা