November 27, 2026, 3:43 am

সাতক্ষীরায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখা হলো পদ্মা-সেতু-জয়

সাতক্ষীরায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখা হলো পদ্মা-সেতু-জয়

সাতক্ষীরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ। তিন সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলের জন্ম দেন কেয়া বেগম।

সদ্য ভূমিষ্ঠ তিন নবজাতকের বাবা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা এলাকার জাকির হোসেন। তিনি ফেরি করে পাড়ায় পাড়ায় লেপ-তোশক বিক্রি করেন।

জাকির হোসেন বলেন, ‘মিনহাজ খান নামের আমাদের ৪ বছরের একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার সিজারের মাধ্যমে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে।’

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইনচার্জ শঙ্কর প্রসাদ বিশ্বাস বলেন, ‘নবজাতকেরা ও প্রসূতি সুস্থ আছেন। বাচ্চা তিনটির ওজনও ঠিক আছে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com