November 27, 2026, 4:02 am

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার চলবে : মীর নাছির

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার চলবে : মীর নাছির

১০ ডিসেম্বরের পর দেশে খালেদা জিয়ার সরকার চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ, পাঁচ নেতাকর্মী হত্যাকাণ্ডের বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেরটি আজ অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে গণসমাবেশ করবে দলটি। সবার শেষে অনুষ্ঠিত হবে ঢাকার মহা সমাবেশ। সেটি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ‘১০ ডিসেম্বর’ নিয়েই বিএনপি নেতাদের অনেকে নানা বিপ্লবী বক্তব্য দিচ্ছেন। তার মধ্যে একটি হলো ‘১০ ডিসেম্বরের পর দেশ চালাবেন খালেদা জিয়া!’

মীর নাছির বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে দেশে খালেদা জিয়ার সরকার চলবে। যারা খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন, ১০ ডিসেম্বরের পর তাদের খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো।

সমাবেশে বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার পতন হবে, খালেদা জিয়ার মুক্তি হবে; তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com