November 27, 2026, 4:21 am

ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনেই প্রাণ গেল ছেলের

ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনেই প্রাণ গেল ছেলের

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসেছিলেন। ঘটনার আকস্মিকতায় তারা নিশ্চুপ হয়ে গেছেন।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন বলেন, আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেন ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। এ সময় পা ফসকে প্ল্যাটফর্মের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com