May 31, 2026, 3:08 pm

আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না:কাদের

আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শেখ হাসিনার সরকার ভালো একটি নির্বাচন বাংলাদেশে চায়।

সোমবার সচিবালয়ে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বিরোধীদের ওপর হামলা নিয়ে যে অভিযোগ করছে বিএনপি সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নাকি মাঠ খালি করতে হামলা করা হচ্ছে, বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য হাস্যকর, নির্লজ্জ মিথ্যাচার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com