August 29, 2026, 9:36 pm
আজকে দুপুরে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে জানান তিনি ইন্টারন্যাশনাল টি-২০ কে বিদায় জানাচ্ছেন। তার এই উদ্যগে তামিম অভিনন্দন জানিয়ে লিখেন,
অভিনন্দন মুশফিক!
১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার…
টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!