November 27, 2026, 4:54 am

একই পরিবারের ৭ জনের ইসলাম ধর্ম গ্রহন

একই পরিবারের ৭ জনের ইসলাম ধর্ম গ্রহন

শেরপুরে একই পরিবারের সাতজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। বর্তমানে তারা ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নিয়েছে। সাত সদ্যসের এ পরিবার সহযোগিতা চেয়েছেন স্থানীয় প্রশাসনের। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদী উপজেলার ভেলুয়া বাজার এলাকার শ্রী রবিদাস মন্ডল গত শুক্রবার স্ত্রী সন্তানসহ পরিবারের সাত সদস্য স্থানীয় মাদ্রাসায় কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ছেড়ে আসেন নিজের ভিটেমাটি ঘরবাড়ী। এমনকি আগের অর্জিত টাকা পয়সাও। স্থানীয়দের পরামর্শে ও সহযোগিতায় আশ্রয় নেন ইউপি ভবনে।

স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করা সনাতনী ওই পরিবারকে এলাকাবাসীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। আপাতত আশ্রয় দেয়া হয়েছে ইউনিয়ন পরিষদ ভবনে।

এদিকে খোঁজ খবর নিয়ে ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাসজমিতে আবাসন ও নগদ সহায়তাসহ পূর্নবাসনের কথা জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com