November 28, 2026, 6:08 am

পদ্মার পর পরপারে সেতুও, বেঁচে রইল স্বপ্ন

পদ্মার পর পরপারে সেতুও, বেঁচে রইল স্বপ্ন

দিনাজপুরের বিরামপুরে জন্ম নেওয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামে তিন শিশুর মধ্যে গতকাল পদ্মা ও আজ সেতু নামের শিশুটিরও মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশু সেতুর মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে পদ্মার মৃত্যু হয়।

পদ্মা ও সেতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা জাহিদুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলায় এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছিল সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছিল স্বপ্ন, পদ্মা ও সেতু। গত সোমবার (১৮ জুলাই) দুপুরে বিরামপুর পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে এ তিন শিশুর জন্ম হয়।

স্বপ্ন, পদ্মা ও সেতুর বাবা জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে ভালোবেসে বাংলাদেশের ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নামে আমার তিন মেয়ের নাম রেখেছিলাম স্বপ্ন, পদ্মা ও সেতু। গতকাল শনিবার বিকেলে হঠাৎ দ্বিতীয় মেয়ে পদ্মা মারা যায় ও আজ রাত সাড়ে ৯টার দিকে তৃতীয় মেয়ে সেতুও মারা গেল। এখন পর্যন্ত স্বপ্ন সুস্থ আছে। পরিবারের সবাই এখন প্রথম মেয়ে স্বপ্নকে নিয়ে চিন্তিত। আগামীকাল সকালে দিনাজপুর মেডিকেলে নিয়ে স্বপ্নকে ভালো ডাক্তার দেখাব। স্বপ্নের মায়ের অবস্থা ভালো না। পদ্মা ও সেতু দুই মেয়েকে হারিয়ে পাগলপ্রায়।

তিনি আরও বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। জন্মের পরে শিশুগুলোকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তারা হলে সুস্থ হলে বাড়িতে নিয়ে আসি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com