November 29, 2026, 7:41 am

উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা প্রমাণ করেছে এখনো তাঁর প্রয়োজনীয়তা দেশে শীর্ষে আছে। এখনো তাঁর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। আরও অনেকদিন বেঁচে থেকে দেশকে নেতৃত্ব দেয়ার প্রয়োজন আছে। তিনি যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছে সেগুলো সমাপ্ত হলে জিডিপিতে ২-৪% বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় ১২ হাজার ডলার ছাড়িয়ে যাবে। শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে বাংলাদেশে যেদিকে তাকাচ্ছি সেদিকে উন্নয়ন। চট্টগ্রামের দিকে যদি তাকাই মিরসরাইয়ে যে ইকোনমিক জোন হচ্ছে সেখানে এক কোটি লোকের কর্মসংস্থান হবে। এবং জিডিপিতে ২% সেখানে সংযুক্ত হবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এগুলো হলে বছরে ৮০ মিলিয়ন ডলার অতিরিক্ত আয় হবে। সুধী সমাবেশে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, স্থানীয় সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান, শিল্পপতি কুতুবউদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com