November 29, 2026, 7:53 am

টঙ্গীতে একসঙ্গে ৩ ছেলেের জন্ম দিলেন এক গৃহবধূ

টঙ্গীতে একসঙ্গে ৩ ছেলেের জন্ম দিলেন এক গৃহবধূ

টঙ্গীর এক গৃহবধূ একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। একসঙ্গে ৩ সন্তানের জন্মের খবরে ওই শিশুদের দেখতে ওই বাড়িতে ভিড় জমিয়েছে এলাকাবাসী।

সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া ৩ সন্তানের সবাই সুস্থ আছে। তাদের মা সুস্থ আছেন। তাদের বাসা টঙ্গী পাগাড়ের হাজী মার্কেট এলাকায়। ৩ শিশুর বাবার নাম আতিকুর রহমান রায়হান (২৭)। মায়ের নাম শারমিন সুলতানা সানজানা (২২)।

শিশুদের নানা সিরাজুল ইসলাম জানান, বিকাল ৪ টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তাঁর নাতিদের জন্ম হয়। ৩ নাতি এক সঙ্গে পেয়ে নানা সিরাজুল ইসলাম আনন্দে আত্মহারা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com