November 29, 2026, 8:16 am
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ইয়াদ নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ত্রিশাল উপজেলার বাসিন্দা ঈশা খানের ছেলে। গত মঙ্গলবার থেকে শিশুটি করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিল।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি কোভিডের পাশাপাশি ‘লেইট অনসেট সেপসিস’ রোগে ভুগছিল।
তিনি আরও জানান, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছেন।