November 29, 2026, 8:16 am

ম্যাচের কাঠি দিয়ে খেলতে গিয়ে পুড়ল বসতবাড়ি

ম্যাচের কাঠি দিয়ে খেলতে গিয়ে পুড়ল বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর এলাকায় ম্যাচের কাঠি দিয়ে খেলতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবিনগরের হড়মা এলাকার মৃত বদর উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জিয়াউর রহমান বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, ওই বাড়ির ছোট বাচ্চারা ম্যাচের কাঠি নিয়ে খেলা করছিল। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com