November 21, 2026, 10:50 pm

নিলামে দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব

নিলামে দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিয়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না সাকিব আল হাসান। নিলামের প্রথম দিনে অবিক্রিত থাকার পরে দ্বিতীয় দিনেও দল পায়নি এই তারকা অলরাউন্ডার।

আইপিএলের ১৫তম আসরকে সামনে রেখে বেঙ্গালুরুতে চলছে নিলামপর্ব। শনিবার প্রথমদিনে দল না পাওয়া ক্রিকেটার মধ্যে কয়েকজন ক্রিকেটারকে রোববার ফের নিলামে তোলা হয়। যেখানে নাম উঠে সাকিব আল হাসানেরও। কিন্তু প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তাই প্রথমবারের মতো আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গেলেন এই বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।

এদিকে সাকিব দল না পেলেও নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই কোটি রূপিতে বাহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের এবারের আসরের নিলামে নাম লিখিয়েছেন ৬০০ জন ক্রিকেটার। এর মধ্যে প্রথম দিনের নিলামে উঠেছিলেন ১০৬ জন ক্রিকেটার। এই মুহূর্তে চলছে দ্বিতীয় দিনের নিলাম। এখন পর্যন্ত নিলামে সাকিব তামিম বাদে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম ডাকা হয়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com