August 28, 2026, 4:41 pm
এক ম্যাচ আগে ও পরে—চিত্রটা গেল একেবারেই বদলে। বোলাররা ভয় ধরাতে পারেননি। ব্যাটসম্যানরা হতাশ করেছেন আরও বেশি। মুশফিকুর রহিম-মাহমুদুল হাসান জয়ের অনুপুস্থিতি ভাবাচ্ছিল আগে থেকেই। সেই ভয় সত্যি হয়েছে। মাঝে কিছুক্ষণ লড়েছেন ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহান।
কিন্তু সেটা যথেষ্ট হয়নি। ফলো অনেই পড়েছে মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।