August 28, 2026, 4:41 pm

বিপিএলে একই দলে খেলবেন মাশরাফি-তামিম-রিয়াদ

বিপিএলে একই দলে খেলবেন মাশরাফি-তামিম-রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এবারও আছেন ক্যাটাগরি ‘এ’তে। কিন্তু কেউ তাকে দলে ভেড়ায়নি ড্রাফটের আগে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম রাউন্ডে তাকে দলে নেয়নি কেউ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি।

এখন পর্যন্ত ড্রাফট শেষে দলগুলোর অবস্থা

কুমিল্লা: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম

ঢাকা: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম

সিলেট: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম

খুলনা: শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলি

চট্টগ্রাম: শরিফুল ইসলাম, আফিফ হোসেন,‌ শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম

বরিশাল: নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদি হাসান, ফজলে মাহমুদ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com