August 28, 2026, 11:45 am

ক্রিকেটারদের খোঁচা দিয়ে ফেসবুক স্ট্যাটাস শিশিরের

ক্রিকেটারদের খোঁচা দিয়ে ফেসবুক স্ট্যাটাস শিশিরের

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে হারের পর থেকে বাংলাদেশ ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। ব্যর্থতার মিছিলে যোগ হচ্ছে একের পর এক হার। সুপার টুয়েলভ পর্বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে হারের পর বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে একরকম বাহিরে চলে গেছে টাইগাররা।

এতো আলোচনা-সমালোচনার মাঝে বাংলাদেশ দলের ক্রিকেটারদের খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে মাঠের বাহিরের উত্তাপ যেন আরো বাড়িয়ে দিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

শিশির তার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি অবাক হচ্ছি আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে কেন জিততে পারিনি যখন আমাদের গতির তারকারা এবং কথিত সেরা উদ্বোধনি জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়? আমি যদি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টকশো করতাম তাহলে আজ আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।’

শিশিরের এই পোস্ট ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। কোন ক্রিকেটারদের তিনি গতি তারকারা ও কথিত ওপেনার বললেন সেটিই এখন আলোচনায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com