May 1, 2026, 12:37 am

৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক

৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক

ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি ৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে। বন্ডটি হবে মুদারাবা পারপপিচুয়াল বন্ড। মূলত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকের ব্যাসেল-৩ শর্তপূরণ সাপেক্ষে অতিরিক্ত টায়ার-১ মূলধন হিসেবে মুদারাবা পারপপিচুয়াল বন্ড ছেড়ে যে অর্থ সংগ্রহ করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনক্রমে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংক খাতের কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময় যা ছিল যথাক্রমে এক টাকা ৬৫ পয়সা ও ১৯ টাকা ৯৮ পয়সা।

ব্যাংক খাতের কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৪১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৩৭ দশমিক ৯৫ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ২২ দশমিক ২৭ শতাংশ, বিদেশি ২ দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com