October 13, 2026, 4:56 pm
বিশ্বকাপের মাঝপথে বাংলাদেশ। এই সময়ে ইংল্যান্ড ম্যাচের আগে আরও বড় ধাক্কা। পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ হয়ে গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গা পূরণে রুবেল হোসেনকে মূল দলে যোগ করেছে বাংলাদেশ। মঙ্গলবার দিবাগতে রাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের ছিটকে যাওয়া ও রুবেলের মূল দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে ব্যাক ইনজুরিতে ভুগতে থাকা সাইফউদ্দিন চোট কাটিয়ে জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপ দলে। তবে সেই ব্যথায় আবার মাথাছাড়া দিয়ে ওঠায় টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গেলেন সাইফউদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশ দলের রিজার্ভ বেঞ্চে ছিলেন রুবেলনহোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। বিপ্লবকে আসর শুরু আগে দেশে ফিরিয়ে দেয়া হলেও রেখে দেয়া হয় রুবেলকে।