October 12, 2026, 9:48 pm

মিরপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা

মিরপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় চারজনকে আসামি করে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিখোঁজ দিলখুশ জান্নাত নিসার বড় বোন কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে পল্লবী থেকে তিন কলেজছাত্রী ‘নিখোঁজ’ হলেও আজ পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। নিখোঁজ তিনজনই বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির ছাত্রী। মিরপুর-১৪ এলাকায় বসবাস করেন তারা।

নিখোঁজ হওয়ার পর এক ছাত্রীর মা লিখিত অভিযোগে বলেছিলেন বাসা থেকে বেরোনোর সময় তার মেয়ে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com