August 28, 2026, 8:18 am
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম অংশটা ভালো যায়নি সাকিব আল হাসানের। তবে কয়েক দিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। তাতে অবশ্য কাজ হয়নি। আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি এই অলরাউন্ডার।
সোমবার রাতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামবে কলকাতা।