August 24, 2026, 11:14 am

নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে অলআউট করল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে অলআউট করল বাংলাদেশ

নিউজিল্যান্ডের এই দলটা ‘বি’ দল বলে এই অবস্থা? সম্ভাবনা আছে তার। পিচ একদমই ব্যাটিং সহায়ক নয় অথবা স্পিনে কিউইদের অনভিজ্ঞতা- দায় দেওয়া যায় অনেক কিছুকেই। কিন্তু এমন অবস্থার ব্যাখ্যা বোধ হয় কিছুতেই হয় না। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৬০ রানে।

কিউইদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। আগেও ৬০ রানে অলআউট হয়েছিল তারা। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল এই রানে।

প্রথম ওভারে শুরুটা করেছিলেন মেহেদী হাসান। টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্রকে সাজঘরে ফিরিয়েছিলেন একদম শূন্য রানে। এরপর অভিজ্ঞ সাকিব আল হাসান যোগ দেন তাতে। তিনি ফেরান উইল ইয়ংকে। আউট হওয়ার আগে ১১ বল খেলে ৫ রান করেছেন তিনি।

এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। বাংলাদেশি স্পিনারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পন করেছে তারা। কিউইদের পক্ষে সর্বোচ্চ রান এসেছে টম লাথাম ও হেনরি নিকলসের ব্যাট থেকে। দুজনেই করেছেন ১৮ রান। যথাক্রমে খেলেছেন ২৪ ও ২৫ বল।

বাংলাদেশের পক্ষে ২ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ১৩ রানে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট গেছে মেহেদী হাসানের দখলে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com