August 26, 2026, 5:04 am

বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি

বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিশনে ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিবের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে এক কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। ব্যয় এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা। যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।

২০১৯ সালে বিএনপির আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। ওই বছর আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা। ২০১৮ সালে দলটির আয় হয়েছিল নয় কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। ব্যয় হয়েছিল তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। তখন দলের ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা উদ্বৃত্ত ছিল।

২০১৭ সালে দলটির আয় ছিল নয় কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা এবং ব্যয় ছিল চার কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। ২০১৬ সালে দলটির আয় হয়েছিল চার কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা এবং ব্যয় হয়েছিল তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com