August 24, 2026, 10:41 pm

মেয়েকে অভিনন্দন জানিয়ে ‘দুঃখিত’ বললেন সাকিব

মেয়েকে অভিনন্দন জানিয়ে ‘দুঃখিত’ বললেন সাকিব

সাকিব আল হাসানের মনের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশে, স্ত্রী সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে। লম্বা সময় ধরে প্রিয়জনদের থেকে দূরে আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই অবশ্য ফিরে যেতে পারতেন সেখানে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখান সাকিব। এরপর করোনা কালে জৈব সুরক্ষা বলয়ে আছেন। সামনে আবার জিম্বাবুয়ে সফর। মনের দিক থেকে যে তিনি স্বস্তিতে নেই তার প্রমাণ তো গেল শুক্রবারই দেখা গেছে। এরমধ্যে তার বড় কন্যাটির বিশেষ দিনে থাকতে পারলেন না পাশে।

সাকিব আল হাসানের কন্যা আলাইনা হাসান অব্রি পড়াশোনার প্রথম ধাপে শেষ করলো কিন্ডারগার্টেন পর্ব। যুক্তরাষ্ট্রে আবার এটি বেশ জমকালোভাবেই পালন করা হয়। গ্র্যাজুয়েশনের সম্মানও থাকে। যেখানে বাবা-মা থাকেন তাদের সন্তানের পাশে। কিন্তু এমন দিনে সাকিব দেশে। মনটাটা তাইতো পড়ে আছে মার্কিন মুল্লুকে।

সেই কথাটাই মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন সাকিব। তিনি লিখেছেন, ‘কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত তোমার বড় দিনটি মিস করেছি। তবে আমি নিকট ভবিষ্যতে এর কোনটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি!’

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সংসার পাতেন সাকিব। এরপর ২০১৫ সালের নভেম্বরে এই তারকা দম্পতির প্রথম সন্তান আলাইনা হাসান অব্রির জন্ম হয়। পরে তাদের ঘরে এসেছে আরও দুই সন্তান।

দেশে সাকিবের সময়টা ভাল যাচ্ছে না। লিগে মোহামেডান অধিনায়ক মেজাজ হারিয়ে মাশুল দিচ্ছেন। আবাহনীর বিপক্ষে ম্যাচে গেল শুক্রবার প্রথমবার লাথি মারেন স্টাম্পে, এরপর স্টাম্প তুলে আছাড় মারেন। এই ঘটনায় তার ৫ লাখ টাকা জরিমানা ও তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com