October 27, 2026, 2:41 pm
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির রেকর্ড গড়া জয়ে পর্দা উঠল ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা ইউরো কাপের। তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে ৫৩ বছর পর ইউরো জয়ের মিশনটা রেকর্ড দিয়েই শুরু করল লা আজ্জুরিরা।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে হওয়া ম্যাচটিতে একচ্ছত্র আধিপত্য ছিল ইতালির। যার সুবাদে মিলেছে ৩-০ গোলের জয়। ইউরোর ইতিহাসে যেকোনো আসরের উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
ইতালির এ রেকর্ড গড়া জয়ের প্রথম গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালেই বল ঢোকান তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। পরের দুই গোল করেন ইতালির দুই ফরোয়ার্ড সিরো ইম্মোবিল ও লরেঞ্জো ইনসিগনে।
এ গ্রুপে ইতালির অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ওয়েলস। আগামী বুধবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে রবার্তো মানচিনির দল। গ্রুপে তাদের শেষ ম্যাচটি হবে আগামী ২০ জুন (রোববার) রাতে।
বিজনেস নিউজ/এসআর