September 1, 2026, 2:26 am

বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

গাজীপুর মহানগরের টঙ্গীতে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাউজার ল্যান্ড লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি বলেন, ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতসসহ গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বেতন পরিশোধে একাধিকবার আশ্বাস দিয়েও তা পরিশোধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

বিজনেস নিউজ/এসকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com