August 25, 2026, 7:32 pm

বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতার উন্নতি করতে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতার উন্নতি করতে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতা উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন সাকিব আল হাসান। যদি তিনি জাতীয় ক্রিকেট দলের  বৃহস্পতিবার নিজের ফেসবুক লাইভে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওই লাইভে দেশের আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান আরও বলেছেন,  ক্রিকেটার হব সেটা পরিকল্পনা ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে ফুটবলার হতাম অথবা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতাম। ক্রিকেটটা পুরোটাই প্ল্যানের বাইরে।

লাইভে সাকিবকে করা প্রশ্নসমূহ

বাংলাদেশ দলের সেরা অধিনায়ক কে ছিল? মুশফিক, মাশরাফি, সাকিব। এ প্রশ্নের উত্তরে তিনি ইতস্তত করেন। পরে তিনি বলেন, এটা কঠিন প্রশ্ন। তবে রেকর্ডের দিক দিয়ে মাশরাফি ভাই।
প্রশ্ন: ফুটবলে আপনার পছন্দের খেলোয়ার কে?
সাকিব: লিওনেল মেসি

প্রশ্ন: প্রিয় পার্টনারশিপ খেলোয়াড় কে? তামিম, মুশফিক নাকি মাহমুদউল্লাহ রিয়াদ?
সাকিব: তিনজনের সঙ্গেই আমার বড় বড় পার্টনারশিপ হয়েছে। তবে এখানে ফেভারিট মুশফিক ভাই।

প্রশ্ন: বাংলাদেশ দলের একটি মাত্র জিনিস যদি আপনি ইমপ্রুভ (উন্নতি) করতে পারেন, তাহলে সেটা কী?
সাকিব: মানসিকতা

প্রশ্ন: একটু বিস্তারিত বলতে পারেন
সাকিব: না, আর বলা যাবে না।

প্রশ্ন: এ যাবতকালে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আপনার আদর্শ কে? বা কাকে দেখে আপনি ক্রিকেটার হওয়ার ইচ্ছা জাগে।
সাকিব: ওভাবে তো তখন খেলা দেখার সুযোগ হয়নি। ছোট ছিলাম অনেক। ওই সময় এত ইন্টারন্যাশনাল ম্যাচ হতো না, দেখারও তেমন সুযোগ ছিল না। তবে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ বেশি দেখা হতো। ওখানে সাঈদ আনোয়ারের খেলা ভালো লাগতো, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়। এদের খেলাই বেশি দেখা হতো।

প্রশ্ন: বাংলাদেশ দলের সবচেয়ে অগোচালো খেলোয়াড় কে?
সাকিব: আমি

প্রশ্ন: কেন?
সাকিব: কারণ, আমি কোনো কিছুই ড্রেসিং রুমে গুছিয়ে রাখি না। সবকিছু ছড়ানো ছিটানো থাকে।

প্রশ্ন: ফুটবল, ব্যাডমিন্ট নাকি সাঁতার?
সাকিব: ফুটবল

প্রশ্ন: লর্ডস না ওভাল?
সাকিব: লর্ডস

প্রশ্ন: সবচেয়ে স্মরণীয় জয় কোনটি ছিল?
সাকিব: ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেটাতে জিতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাই।

প্রশ্ন: ব্রায়ান লারা না শচিন টেন্ডুলকার?
সাকিব: ব্রায়ান লারা

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com