August 31, 2026, 10:41 pm

বায়তুল মোকাররমের সামনে পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের সংঘর্ষ

বায়তুল মোকাররমের সামনে পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের সংঘর্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়।

এদিকে আজ সকালেই দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। তার সফর ঘিরে শুক্রবার কোনো অপচেষ্টা বরদাস্ত করবে না বলেই আগেই সতর্ক করে দিয়েছিল পুলিশ।

মোদিবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। অন্যদিকে পুলিশ টিয়ারশেল ছুড়ছে। পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।

মোনাজাতের পর জুতা মিছিল শুরু করেন মুসল্লিরা। মূলত এই মিছিল ঘিরে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া থেকে সংঘর্ষের সূত্রপাত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com