August 30, 2026, 6:06 pm

হবিগঞ্জে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

হবিগঞ্জে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে একটি বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো— বাহুবল উপজেলার দ্বিগাম্বর গ্রামের সুজিত রায়ের স্ত্রী অঞ্জলি মালাকার (৩০) ও তার কন্যা পূরা রায় (৮)। তবে স্বামীর খোঁজ এখনো পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে একটি বাড়ি থেকে সকালে মা ও মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বিজনেস নিউজ /এসকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com