August 30, 2026, 3:59 pm

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী সন্তান দগ্ধ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী সন্তান দগ্ধ

গাজীপুর মহানগরীর ভূইয়াপাড়া এলাকায় বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাড়ির দেয়াল ধসে পড়েছে।

দগ্ধরা হলেন— গাইবান্ধার পূর্বচাপাদহ গ্রামের মো. সুমন মিয়া, তার স্ত্রী মরিয়ম ও তাদের ৫ বছর বয়সী ছেলে সাকিন মাহমুদ। সুমন কাশিমপুরের ভূইয়াপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় চাকরি করেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরিয়ম বেগম গ্যাসের চুলায় দিয়াশলাই দিয়ে আগুন জ্বালান। এ সময় বিকট শব্দে ঘরে থাকা গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়। এ ঘটনায় সুমন মিয়া, মরিয়ম ও ছেলে সাকিন দগ্ধ হয়।

বিস্ফোরণে ঘরের দরজাসহ দুই পাশের দেয়াল ধসে পড়েছে। এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com