August 31, 2026, 5:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে হায়েস মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সাক্কু ও মোস্তফা গ্রুপের মধ্য এ সংঘর্ষ হয়।

জানা গেছে, পাঁচ বছর আগে নিহত হায়েসের ভাই ফায়েজ মিয়াকে হত্যাকাণ্ডের শিকার হন। সেই ঘটনায় করা মামলার জেরে উভয় পক্ষে আধিপত্য ও বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে কসবা থানার ওসি আলমগীর ভূইয়া যুগান্তরকে বলেন, একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com