August 30, 2026, 1:06 pm
নোয়াখালীর সেনবাগে ওয়ান ব্যাংকের দায়েরকৃত ঋণ খেলাপির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি নুর আলম সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর ২টায় তাকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে প্রবাস থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামলে বিমানবন্দর পুলিশের সহযোগিতায় সেনবাগ থানার এসআই সবুজ চন্দ্র পাল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নুর আলম সবুজ সেনবাগ উপজেলার সাদেকপুরের মৃত আবু তাহেরের পুত্র।
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, নুর আলম সবুজের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে ওয়ান ব্যাংক ২৮ কোটি ৫৭ লাখ টাকার ঋণ খেলাপির মামলা দায়ের করে। একই বছর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলো। রোববার দেশে আসছে এমন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিজনেস নিউজ/এসআর