October 29, 2026, 2:48 pm

ঋণের দেনার চাপে গৃহবধূর আত্মহত্যা

ঋণের দেনার চাপে গৃহবধূর আত্মহত্যা

ভোলায় দেনাদারদের চাপে রিংকু বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিহত গৃহবধূর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রিংকু বেগম ভোলা সদর উপজেলার পূর্বপলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-৩ গ্রামের মো. খোকন মিয়ার স্ত্রী ও তিন জন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিংকু বেগমের স্বামী একজন জেলে। অনেক কষ্ট করে তাদের সংসার চলতো। রিংকু বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ ও স্থানীয়দের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তার স্বামীর ঘর নির্মাণ করেন এবং  বাড়িও টাকা দেন।

পরে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না তিনি। এছাড়াও স্থানীয়দের কাছ থেকে নেওয়া টাকার সুদও দিতে পরছিলেন না; যার ফলে প্রতিনিয়ত পাওনাদারদের চাপে থাকতেন তিনি। শনিবার সকালের কোনো এক সময় তিনি কীটনাশক পান করেন।

পরে বেলা ১১টার দিকে তার বড় ছেলে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত দেখতে পান।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালের দিকে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com